শৈশবেই ওরা অভ্যস্ত হয়ে ওঠে রাখালি জীবনে। অতটুকুন বয়সে তাই এত বড় একটি ষাঁড়কে নিয়ে গাঁয়ের আলপথ ধরে দাপিয়ে বেড়ানোটা মোটেই কষ্টের মনে হয় না ছোট্ট এই শিশুটির। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা এলাকা থেকে তোলা।
ছবি: আজাহার উদ্দিন
গরুকে ঘাস খাওয়ানোর জন্য এভাবেই রাখাল বালকেরা একত্রে মিলিত হয় গাঁয়ের আলপথে। গরুকে কেন্দ্র করেই হাসি আর তামাশায় দিনমান মেতে ওঠে তারা।
ছবি: আজাহার উদ্দিন



No comments:
Post a Comment