Powered By Blogger

Wednesday, March 9, 2011

বিক্ষোভ নিষিদ্ধ করে চাপের মুখে সৌদি সরকার

10 March 2011 | Kalim
এএফপি
বিক্ষোভ নিষিদ্ধ করায় সৌদি আরব এখন পাশ্চাত্যের মানবাধিকার মহলের চাপের মুখে পড়েছে। ফেসবুকের মাধ্যমে ডাকা আগামী শুক্রবার 'বিক্ষোভ দিবস' ও এক 'সৌদি বিপ্লব'-এর বিরুদ্ধে রাজতন্ত্রী দেশটির সরকার কড়া হুশিয়ারি দিয়েছে, অবৈধ বিক্ষোভ সমাবেশ কঠোর হাতে দমন করা হবে। ওই হুশিয়ারির পর যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বিক্ষোভের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিয়াহ উইটসন বুধবার এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবকে অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, সৌদি শাসকরা সব রকম বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এটা স্পষ্ট করেছেন, সে দেশের নারী-পুরুষদের কোনো নাগরিক অধিকার নেই। তাদের জনগণের স্বার্থে কথা বলারও অধিকার নেই। কয়েকদিন আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, সে দেশে যে কোনো বিক্ষোভ বেআইনি। সে সঙ্গে হুশিয়ারি দেওয়া হয়, বিক্ষোভ করার চেষ্টা করা হলে নিরাপত্তা বাহিনী তা কঠোর হাতে দমন করা হবে। উল্লেখ্য, ওয়েবসাইটের মাধ্যমে বিক্ষোভ দিবস উপলক্ষে আগামী শুক্রবার জুমার নামাজের পর এক বিক্ষোভ সমাবেশে যেতে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ওয়েবসাইটের আরেক পৃষ্ঠায় ২০ মার্চ থেকে সৌদি বিপ্লব শুরু করার ডাক দেওয়া হয়েছে।
রেটিং দিন :

No comments: